নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হারুন মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

নিহত হারুন ওই উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে।

রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকান্ডের ঘটনায় প্রতিবেশী সুরুজ আলীর ছেলে সেতুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়,এর আগে সকালে সেতুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হারুন।কলমাকান্দা থানার ওসি এ.কে.এম মিজানুর রহমান কলেজ ছাত্র হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই