টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার চেংটাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ৭ বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ৬ বছরের মেয়ে তামান্না। সর্ম্পকে তারা ফুপু-ভাতিজি।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





