দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রডবোঝাই ট্রাকের ধাক্কায় নবাব আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবাব আলী উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে নবাব আলী মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রডবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নবাব আলীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
এআর





