মালয়েশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতের এখনো পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামার বরাত দিয়ে দেশটির পত্রিকাগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) কুয়ালালামপুরে ‘ম্যাস র্যাপিড ট্রানজিট’ প্রকল্পের আওতায় বন্দর মালয়েশিয়া দক্ষিণ অঞ্চলে পাতাল রেলস্টেশন নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে।
আহত বাংলাদেশি শ্রমিকদের দু’জন পা হারান এবং একজনের হাতে ও পায়ে চোট লাগে।
নগর পুলিশ প্রধান অমর সিং বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোনো অবিস্ফোরিত একটি বোমা থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
এমবি





