মেহেরপুর থেকে দূরপাল্লার কোনো পরিবহণ চলাচল করছে না। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ডাকে অনির্দিষ্টকালের হরতালের পাল্লায় পড়ে বাধ্য হয়ে মেহেরপুর বাস-মিনিবাস মালিক সমিতি ওই দুই জেলার সঙ্গে একাত্বতা ঘোষণা করে। তবে মেহেরপুর জেলার সীমান্তের মধ্যে লোকাল বাস চলাচল করছে।

মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসূল জানান, সোমবার সকালে মেহেরপুর থেকে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে দূরপাল্লার পরিবহণ ছেড়ে যায়। পরিবহণগুলো কুষ্টিয়া ও ঝিনাইদহ পৌঁছালে ওই দুই জেলার মালিক-শ্রমিকরা মেহেরপুরের পরিবহণকে ফিরে যেতে বাধ্য করেন।

পরে মেহেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক দুপুর থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহের সঙ্গে একত্বতা ঘোষণা করে দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, মেহেরপুর জেলা সীমান্তের মধ্যে লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

কেএইচ