[b]ওয়াশিংটন:[/b] বাংলাদেশে দশম জাতীয় সংসদের নির্বাচনের পর সংখ্যালঘু বিশেষ করে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তা বন্ধে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আহ্বান জানান।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন পিসাকি বলেছেন,আমরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন,বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও রাজনীতিতে যারা নেতৃত্ব দিতে চান,আইনশৃঙ্খলা নিশ্চিতে তাদের অবশ্যই সব কিছু করতে হবে এবং বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন দেয়া,উস্কানিমূলক বক্তব্য ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন,আমরা সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহে নিশ্চিতভাবেই হতাশ। আমরা কঠোর ভাষায় এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই।
জাতীয়
সংখ্যালঘুদের উপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ওয়াশিংটন: বাংলাদেশে দশম জাতীয় সংসদের নির্বাচনের পর সংখ্যালঘু বিশেষ করে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।





