মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে আটজনের মরদেহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বটতলায় নিজ গ্রামে দাফন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কনকসার বটতলা গ্রামের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১২ জন।

কনকসার বটতলা গ্রামের বাহ্মনগাঁও উচ্চবিদ্যালয় মাঠে জানাযা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে।

বাকি ২ জনের মরদেহ নিজ নিজ গ্রামে জানাযা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

বরযাত্রীবাহী মাইক্রোবাস লৌহগঞ্জের কনকসার থেকে কেরাণিগঞ্জের কামরাঙ্গীর চরে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

এতে ১ শিশু, ২ নারীসহ মোট ৮ জন ঘটনাস্থলে এবং ২ জন ঢাকা মেডিক্যালে নেবার পরে মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন
বরের বাবা আব্দুর রশিদ বেপারী (৬০) বোন লিজা (১৫), চাচা আব্দুল মফিজ (৫৮), ভাবী রুনা (২৫), ভাতিজা তাহসান (০৩),ভাগ্নি তাবাসুস অবনি (০৫), মামাত বোন রেনু (১০), ফুফাত ভাই জাহাঙ্গীর (৪৫), প্রতিবেশী কেরামত বেপারী (৬০) ও মাইক্রো চালক বিল্লাল (৪০)।

বর রুবেলের দুলাভাই আব্দুর রউফ বলেন, ঢাকা থেকে এই বিয়েতে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে গ্রামের বাড়ি চলে এসেছি। একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

এএস