চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার ডিএইচএল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রথমে তিনটি গাড়ি ও পরে আরো সাতটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস বিভাগের উপ- সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছে । তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইআর





