চট্টগ্রামে র্যাবের অভিযানে ৩৯৭০ পিস ইয়াবাসহ মো. বশীর (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে নগরীর উত্তর পতেঙ্গার যৌথ আবাসিক কলোনির ওয়াসা গলির মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলার চরফ্যাশন থানাধীন আবদুল্লাহপুর ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে আটক বশীর।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে উত্তর পতেঙ্গা এলাকা থেকে ৩৯৭০ পিস ইয়াবাসহ মো. বশীরকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৮৮ হাজার টাকা। তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এমই





