বিসিএস পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ‘সাধারণ ছাত্র অধিকার রক্ষা কমিটি’র উদ্যোগে বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি আজিজুল হক কলেজ গেটের সামনে মানববন্ধনে অংশ নেয়।
এসময় তারা বলেন, এইচ টি ইমামের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার বিসিএস কে সম্পূর্ণ দলীয়করণ করেছে। এর ফলে সরকারের দলীয় লোক ছাড়া আর কারো পক্ষে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। এভাবে দলীয়করণ করা হলে কোনো মেধাবী আর কখনো সরকারি চাকরি পাবেনা।
মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে এইচ টি ইমামের পদত্যাগ এবং বিসিএসসহ সকল সরকারি নিয়োগ দলীয় প্রভাবমুক্ত করার দাবি জানানো হয়।
জেএ





