কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ, ননফুড আইটেম ও হাইজিন পার্সেল সহায়তা প্রদান করেছে রেডক্রিসেন্ট।

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এ জে এম আহসান হাবিব, রেডক্রিসেন্টের কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক এটিএম আখতার হোসেন চিনু, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও রেডক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম টুকু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।

সহায়তার মধ্যে ছিল প্রত্যেক পরিবারের জন্য নগদ ৩ হাজার টাকা, ত্রিপল, নাইলন দড়ি ৫শ গ্রাম, মোমবাতি ১ ডজন, ম্যাচ ১ ডজন, সাবান ২টি, ওয়াশিং পাউডার ৫শ গ্রাম, টুথ পাউডার ১টি, চিরুনি ১ টি, স্যানিটারি ন্যাপকিন ১ টি ও পরিবহন ব্যাগ ১টি।

রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এটিএম আখতার হোসেন চিনু বলেন, যে কোনো দুর্যোগকালীন সময়ে চরাঞ্চলের মানুষ এসব উপকরণ কাজে লাগাতে পারবে।

জেআই