সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের ২য় দিনে ময়মনসিংহে মিছিল করে শহর ছাত্রশিবির।

সোমবার সকাল ৯টার দিকে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। শহরের পায়রা চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা উত্তর সেক্রেটারি মাহবুব আকন্দ, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর জামায়াতের প্রচার ও আইটি বিভাগ সভাপতি জুয়েল রানা, শিবির নেতা খন্দকার আবু হানিফ প্রমুখ।

এআর