লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে আজকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আর ‌আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বায়ু'র প্রভাব কেটে গেলে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশেই বর্ষা প্রভাব বিস্তার করবে বলেও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আজকের তাপমাত্রা কমে আসবে, সেক্ষেত্রে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে তাপমাত্রা যেটা আছে, সেটা ১৬ তারিখের পরে ঢাকার তাপমাত্রা কমে যাবে তখন বৃষ্টির প্রবণতাও বেড়ে যাবে। আরব সাগরের ঘূর্ণিঝড় 'বায়ু'র উঠে গেলেই বর্ষাটা সারা দেশে বিস্তার করবে। তখন গরমটা কমে যাবে।

 

এএস