সিলেটের জকিগঞ্জ থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাওলানা মাসউদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের (সদ্য বিলুপ্ত) সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি মো: আবুল কাসেম।

তিনি বলেন, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।