চট্টগ্রাম নগরীতে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে (২৯ মার্চ) দিবাগত রাত পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়। আজ কর্ণফুলী নদীথেকে হাত, পা এবং চোখ বাঁধা উপুর অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রাউজানের খেয়াঘাট বাগোয়ান এলাকায় হাত, পা এবং চোখ বাঁধা উপুর অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা।
এটিই নুরুর লাশ বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান। তবে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করছেনপুলিশ।
উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর চকবাজার থানার কাতালগঞ্জস্থ বাসা থেকে তাকে হ্যান্ডকাপ পরিয়ে ৮-১০ সাদা পোষাকধারী পুলিশ নিয়ে যায় বলে জানান তার পরিবার ও দলের নেতারা। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
মাসুম/এমই





