হরতাল চলাকালে দফতরে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ২৮ জন কর্মকর্তাকে শোকজ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে মতিঝিল রাজউক এভিনিউয়ের বিআরটিসি ভবনে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদেরকে অনুপস্থিত দেখে এ নির্দেশ দেন।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের জানান, রোববার সকালে বিআরটিসি ভবনে আকস্মিক সফরে যান ওবায়দুল কাদের।
এ সময় তিনি সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসের ২৪০ জন কর্মকর্তার মধ্যে ২৮ জনকে অনুপস্থিত দেখতে পান। পরে অনুপস্থিত ওই কর্মকর্তাদের শোকজের নির্দেশ দেন মন্ত্রী।
এআর





