সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে কাঁঠালবাড়ি ও সকালে চৌহালী উপজেলার খাস কাউলিয়া থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। তবে এদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, সকালে খাস কাউলিয়ার চর ও দুপুরে কাঁঠালবাড়ি এলাকায় নদীতে ভাসমান লাশ দুটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মে দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থল থেকে শিশুসহ ২জন ও খাস কাউলিয়ার চর থেকে ১ জনের লাশ উদ্ধার হয়। পরদিন বুধবার (২৭ মে) জোতপাড়া ও স্থলচর এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহালী ও এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার হয়।
এমবি





