কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ রুবেল হোসেন (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নওদাপাড়ার একটি ডুবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রুবেল হোসেন কুষ্টিয়ার মিরপুরের আবু আশরাফের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, রুবেল হোসেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ভিত্তিতে প্রায় ২ মাস পূর্ব থেকে টিকিট বিক্রেতা হিসেবে কাজ করে আসছে।

সোমবার সে বাড়ি থেকে কর্মস্থলে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। পরে বাড়ীর লোকজন খবর নিয়ে জানতে পারে সে কর্মস্থলে উপস্থিত হয়নি।

পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ভেড়ামারা নওদাপাড়ার একটি ডোবায় রুবেল হোসেন’র লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ রুবেল হোসেনের লাশ উদ্ধার করে।

নিহতের পিতা আশরাফ আলী জানান, রুবেল দীর্ঘ দিন ধরে মৃগ রোগে ভুগছিল। এ কারণেই তার মৃত্যু হতে পারে।

এসএইচ