চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের অধিভুক্ত 'বি৫' ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোঃ আলীরাজ রাজু চৌধুরী নামের এক ভর্তি পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা চলাকালে তিনি প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলে বাহিরে পাঠাতে চেয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাসুম/এসএম