বৃহস্পতিবার বিইআরসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

এতে বলা হয়, ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৩০ জুলাই দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এস