নাশকতার আশঙ্কায় সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৪ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলার ১১ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, নাশকতার তৎপরতা রোধ করতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলার ৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসএইচ