পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।
তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে থানার দ্বিতীয় কর্মকর্তা এবিএম দোহাকে।
পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে তার স্থলে এ বি এম দোহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এর আগে বুধবার (০৫ আগস্ট) সকালে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।
সিনহা রাশেদের বোন শারমিন শাহরিয়া কক্সবাজারের আদালতে মামলাটি করেন। তিনি জানান, মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দিতে আবেদন জানানো হয়েছিল।আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
এমবি





