গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনকে (৫০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টায় সালনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়দেবপুর থানাধীন হোতপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা পরিষদ থেকে সালনা এলাকায় তার বাড়িতে যাওয়ার পথে মিলনকে আটক করা হয়।
এসএইচ





