আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৯ আগস্ট সোমবার থেকে। রোববার দুপুরে রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৯ আগস্ট পাওয়া যাবে ৭ সেপ্টেম্বরের আগাম টিকিট। ধারাবাহিকভাবে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ‍পর্যন্ত কেনা যাবে ৭ থেকে ১১ সেপ্টেম্বরের আগাম টিকিট।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময়ে ১৪ থেকে ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

 

এমএনজে