এদিন সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
এ জামাতে নামাজ আদায় করেছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দুই রাকাত নামাজ শেষে ঈদের বিশেষ খুতবা পাঠ করা হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মুনাজাত করা হয়।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
এইচএন





