জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ এ সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে হিজরি ১৪৪৮ সনের রমজানের চাঁদ দেখার সম্ভাব্য পর্যবেক্ষণ হতে পারে ৬ ফেব্রুয়ারি, শনিবার। সেদিন শাবান মাসের ২৯ তারিখ হওয়ার কথা। চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হবে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হয়ে পরদিন ৯ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
এ ছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অনেক সময় এক দিন পর রমজান বা ঈদ পালিত হয়। তাই বাংলাদেশে রোজা ও ঈদের তারিখ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
এস