প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটসহ সারা দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, ‘আমি সিলেটসহ পুরো দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’
একই সঙ্গে সেখানে তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলকে সংগঠিত করে সরকারের সাফল্য মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
ঘণ্টাখানেক নেতা-কর্মীদের সঙ্গে কাটানোর পর বেলা ১১টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।
এমকে





