চাঁবাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে গাজীপুরে তিতাস গাসের ঠিকাদাররা কর্মবিরতি পালন করছে। এসময় তারা মিছিল নিয়ে থানায় এজাহার দাখিল করেছেন।

সোমবার বিকাল ৩টার দিকে জয়দেবপুর থানা এ এজহার দাখিল করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সিমিতির অর্ধশত সদস্য মিছিল নিয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এসময় থানা ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন।

অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি কতিপয় চাঁদাবাজ গ্যাস সরবরাহ লাইন স্থানের সময় চাঁদা দাবি করে। চাঁদাবাজদের দাবি চাঁদা না দিয়ে কেউ গ্যাস লাইন স্থাপন করতে পারবে না।

আরও জানা যায়, বিষটি পুলিশকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। গত ৩১ আগস্ট চাঁদা না দেয়ায় চাঁদাবাজরা ঠিকাদার রবিউল ইসলামকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে দুই দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন।

এজাহারে সুনির্দিষ্টভাবে ৩ জনকে আসামী করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন জানান, চাঁদাবাজ ও তদবীরবাজদের গ্রেফতার না করলে সামনে কঠিন আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই