জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনা করে কুড়িগ্রাম শিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার দুপুর ২.০০ টায় কুড়িগ্রামের একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আলোচনা রাখেন জেলা শিবিরের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

শিবিরের জেলা সেক্রেটারি জায়েউল ইসলাম জাহিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যান সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কলেজ সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর সভাপতি মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের এক জন সফল মন্ত্রী তাকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, এ জনপ্রিয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেয়া হলে আল্লাহর গজব নামবে। তারা অবিলম্বে নিজামীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।

এমবি