অবৈধ সরকারের পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৭১ তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে খুলনা নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গা-গল্লামারি রোডে এ মিছিল বের করা হয়। মহানগরী শিবির নেতা জিএম আসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান, ইয়সিন আলী, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম, মমিনুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।

ইআর