গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের ঘরে আগুন লাগিয়ে মামলায় প্রতি পক্ষকে ফাঁসানোর ব্যার্থ চেষ্টা করেছে। কাশিয়ানীর মাজড়া গ্রামে রোববার বিকেলে আগুন লাগানোর ঘটনার খবর পাওয়া যায়।

অভিযোগ উঠেছে ওই গ্রামের গিয়াস উদ্দিন  শেখ, সাহেব আলী শেখ ও নূর  শেখের লোকজন তাদের নিজেদের ৩টি ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানীর মাজড়া গ্রামে শনিবার গরুর হাটের কর্তৃত্ব নিয়ে পার্শ্ববর্তী বাটইধোপা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয় ৩০ জন। আহতদের মধ্যে তাপস মোল্যা নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এ খবর এলাকায় ছড়িয়ে নিজেরা নিজেদের ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্যোগ নেয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলায় জিততে এবং অন্যদেরকে ফাঁসানোর জন্য নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। যার মৃত্যুর কথা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে সে ভালো আছে।