নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে মনসাদপুরে গলায় ফাঁস দিয়ে আলমগীর (৩৫) (প্রবাসী) আত্মহত্যা করেছে।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের মনোহর আলী আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে বাহরাইন থেকে দেশে আসে। দেশে আসার কয়েক দিন পর স্ত্রীর সাথে কয়েক দফা কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে পারিবারিক কলহের জের ধরে ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আলমগীর।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ