সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ এ তথ্য জানিয়েছেন।

প্রভাত কুমার সিংহ জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইটটি রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
জেড