লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশিদ। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ 'সন্ত্রাসী'কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকার আবদুল মান্নানের ছেলে। তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, কামাল উদ্দিন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতারের পর রাতে তাকে সঙ্গে নিয়ে চরশাহী এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী কামাল গুলিবিদ্ধ হয়। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হন।

কেএইচ