কুয়াকাটার খাল থেকে আবুল হোসেন (২৪) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাইটভাংগা সুইজগেট সংলগ্ন খাল থেকে মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আবুল হোসেনের বাড়ি কলাকাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মিপাড়া গ্রামে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমাড় মণ্ডল জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
জেআই





