জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩৮৭ কোটি টাকা। পরে পরিকল্পনামন্ত্রী আহ ম মুস্তাফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করে।
আর পায়রা সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে এক হাজার ১শ ২৮ কোটি ৪৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাতটি প্রকল্পের মধ্যে, প্রকল্প সহযোগীরা দেবেন দুই হাজার ১শ ৪৫ কোটি।
প্রকল্পের অংশ হিসেবে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরের কার্যক্রম চালু করা ও জাতীয় মহাসড়কের সঙ্গে বন্দরের যোগাযোগ স্থাপন করতে পাঁচ দশমিক ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।
সড়কটি হবে রজপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত। প্রকল্পের সম্পূর্ণ টাকা সরকারি কোষাগার থেকে খরচ করা হবে। আর চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদী এ প্রকল্পের কার্যক্রম শেষ করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত পায়রা বন্দর দেশের তৃতীয় ও দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সামুদ্রিক বন্দর। অবস্থানগত কারণে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়ে এ বন্দরের উদ্বোধন করেন। তবে গত দু’বছরেও এর পূর্ণাঙ্গ ভিত্তি দেওয়া হয়নি।
এমএ





