১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাদের সঙ্গে লড়াই করে পঙ্গুত্ববরণ করেন ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের জীবন চন্দ্র। সেই থেকে পঙ্গুত্ব ও দারিদ্রতার সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই মুক্তিযোদ্ধা।
অবশেষে ডান হাত ও ডান পা হীন হতদরিদ্র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জীবন চন্দ্রের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা হিজবুল্লাহ কবীর। ওই মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ের লেখা পড়ার খরচের জন্য প্রতিমাসে ১ হাজার করে টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার এবি সিদ্দিক ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রব্বানীসহ অনেকের উপস্থিতিতে তিনি এ ঘোষনা দেন। এসময় নগদ ১ হাজার টাকা প্রদান করেন।
হিজবুল্লাহ কবির বলেন, আমার পক্ষ থেকে প্রতিমাসে ১ হাজার টাকা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারকে প্রদান করব। হতদরিদ্র যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবান প্রতি আহবানও জানান তিনি।
ইআর/ এআর





