ব্রাহ্মণবাড়িয়ায় পোস্ট অফিস থেকে দুই কিশোরী বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম সোনিয়া ও সুমাইয়া।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছন থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ১৩-১৪ বছর বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

কসবা থানার ওসি মো: লোকমান হোসেন জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। এই দুই কিশোরী সারা দিন এক সঙ্গেই চলাফেরা করে। তারা পরস্পরের বান্ধবী বলে পরিবারের লোকজন জানিয়েছে।

এমবি