আজ সকাল ১০টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে সপ্তাহের উদ্বোধন করা হবে এবং এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।
আজ বৃহস্পতিবার থেকে ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ শুরু হচ্ছে।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান ও শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব ও জনসাধারণ অংশগ্রহণ করবেন।
এএস





