খাগড়াছড়ি সদরের স্বণির্ভর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় আশিষ চাকমা জানান, স্বণির্ভর বাজারে শুক্রবার রাত সাড়ে ১১টার সময় একটি দোকানে হঠাৎ করেই আগুন লেগে চারদিকে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু তার আগেই কাপড় ও মুদি দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ জানান- সেনা, বিজিবি ও পুলিশের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
কেএইচ





