বেনাপোল পৌর সভার উদ্যোগে বাস টার্মিনালের জন্য অধিগ্রহনকৃত জমির শ্রেণী বিন্যাস ডাংগার স্থলে ধানী জমি করার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা সংবাদ সম্মেলন করেছে।

বেনাপোল পৌর সভার উদ্যোগে বাস টার্মিনালের জন্য অধিগ্রহনকৃত জমির শ্রেণী বিন্যাস ডাংগার স্থলে ধানী জমির শ্রেনী বিন্যাশ করার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা বৃহস্প্রতিবার প্রেস ক্লাব বেনাপোলে এক সংবাদ সম্মেলন করেছে।

জমির ক্ষতিগ্রস্থ মালিকানাধীন কাগজপুকুর গ্রামের লোকজন সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, অধিগ্রহনকৃত জমি জেলা প্রশাসক যশোর  ডাংগা হিসেবে রেকর্ড করলেও বেনাপোল পৌর সভা থেকে  ধানি জমি হিসেবে টাকা দিতে চাইছে জমির মালিকদের। আমার এর প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অধিগ্রহনকৃত জমি ডাংগা হিসেবে মূল্য দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জামির মালিক হোসেন আলী, এছাড়া উপস্থিত ছিলেন,রণজিত রায়, দীন ইসলাম, অসিত কুমার সিংহ,ও  আব্দুল করিম সহ ক্ষতিগ্রস্থ জমির মালিকরা।

এমএ