শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া ছাত্রছাত্রী প্রতিরোধে ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো.আব্দুল আওয়াল,উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, অ্যাড.মকবুল হোসেন বাবু,অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
আলোচনা শেষে এলাকার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ১ হাজার ৬ শ ৩২টি টিফিন ক্যারিয়ার বিতরন করা হয়।
এআই





