বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য সচিবকে প্রধান করে এই আইনের বলে একটি কাউন্সিল ও একটি নির্বাহী কমিটি গঠিত হবে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ