খুলনায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ নেতা রাহাত হোসেন রাব্বী (২৬) ও পথচারি আবু সাঈদ (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মডার্ন ফার্নিচার মোড়ে এ ঘটনাটি ঘটে।

খুলনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খুলনা মহানগরীর বেনী বাবু রোড, বাইতিপাড়া, শামসুর রহমান রোড এলাকার মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তারা ওই এলাকায় কথা বলছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ৮/১০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ১৬ বেনী বাবু রোডের বাসিন্দা আসাদুজ্জানের ছেলে রাহাত হোসেন রাব্বী ও লবণচরা এলাকার বাসিন্দা পথচারি আবু সাঈদ গুলিবিদ্ধ হন।

পরে রাব্বীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

দলীয় সূত্র জানায়, গ্রেনেড বাবু ও পলাশ উভয়ই মহানগর যুবলীগের নেতা। গুলিবিদ্ধ রাব্বী ছাত্রলীগ নেতা।

কেএইচ