মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৮ মে) সকালে জেলার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বদিউজ্জামান জানান, সকালে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়। একই দিনে থানার আরো ২ জন এসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনষ্টেবল ও আরো এক ব্যক্তি করোনা শনাক্ত হয়।

এনিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাচঁজন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

সিরাজদিখান থানার ওসি মো: ফরিদ উদ্দিন করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের কোন ভালো কোয়ার্টারে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে।

এমবি