রাজধানীর আগারগাঁওয়ে সালমা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সাথে ঝুলে মেয়েটি আত্মহত্যা করেছে বলেই ধারনা করা হচ্ছে কিন্তু কি কারনে এই ঘটনা ঘটেছে তা সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের কারো উপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলছেন না।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ তথ্য মতে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম আগারগাঁওয়ের ১৮৯ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির বাবার নাম সিদ্দিক হাওলাদার। গ্রামের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। সে তার বাবা-মার সঙ্গে আগারগাঁওয়ে থাকত।

ইআর