রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দনগর কৃষি ব্যাংক রোড এলাকায় গলায় ফাঁস দিয়ে এক দম্পতী আত্মহত্যা করেছে। নিহতেরা হলেন, শাহীন (৩০) এবং তার স্ত্রী রুবি (২৬)। তারা ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। এ বাসাতেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটেছে বলে টাইম নিউজবিডিকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ওসি আব্দুল জলিল।
ওসি আব্দুল জলিল জানান, ফ্যানের সাথে রশি টানিয়ে তারা দুজন এক সাথে অত্মহত্যা করেছে। তারা দুজন ওই বাসার নিচ তলাতে থাকতো। তাদের সাথে আর কেউ থাকতোনা। তবে কি কারণে তারা অত্মহত্যা করেছে তা প্রাথমিক বাবে আমরা জানতে পারিনি। লাশ ময়না তদন্তের পর জানা যাবে।
বাড্ডা থানার এসআই কামরুল জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমআর





