মোদীর সফর নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর রোববার বিকাল ৫ টায় ঢাকায় হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের সফর নিয়ে তিনি আলোচনা করবেন । একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কর্মব্যস্ততার মাঝে সকালের কর্মসূচি শেষ করেছেন নরেন্দ্র মোদী। এরপর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদীর বিশেষ বক্তৃতা।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়ার পরপরই তিনি নিজ দেশে ফেরার উদ্দেশে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এসএইচ