রাজধানীর সবুজবাগে কামাল হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্ব রাজারবাগ এলাকা থেকে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কামালের লাশ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদীর জানান, গত ১ মাস আগে বরিশালের গোরনদী এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়ে গুরুতর আহত হন কামাল হোসেন। এ সময় সন্ত্রাসীরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন তার গলার শ্বাষনালী কেটে যায়।
তারপর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাসায় আসেন। এ ঘটনার পর থেকে তিনি কোনো কাজকর্ম করতে পারেন না। সংসার চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। এ করণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠান হয়েছে বলেও জানান এসআই আব্দুল কাদীর।
এএইচ





