শরীয়তপুরে বিদেশফেরত ১৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে ১৪দিন বাড়িতে একা একা বসবাস করার নির্দেশ দিয়েছে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (১৩ মার্চ) শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, “করোনা রোগী শনাক্তকরণের লক্ষ্যে বিদেশফেরত ১৬২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে।”

তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনে যাওয়া এসব প্রবাসীদের মধ্যে মরিশাস, কাতার, কুয়েত, জর্দান, ওমান, মালদ্বীপ, দ. আফ্রিকা, বাহরাইন, ফ্রান্স,ইতালী, সৌদি আরব, ব্রনাই, মালয়েশিয়া, দুবাই, গ্রীস ও সিঙ্গাপুর ফেরত যাত্রী রয়েছে।

এমবি